মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীতে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

কালিহাতীতে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: কালিহাতী-আউলিয়াবাদ অঞ্চলিক সড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধার (৫৫) মরদেহ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার নাগবাড়ি ইউনিয়নের ছাতিহাটীতে জনৈক শওকতের বাড়ির সামনে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নব-নির্বাচিত স্থানীয় ইউপি সদস্য সাহেব আলী জানান, অজ্ঞাত এ মহিলাটি বেশ কিছু ‍দিন যাবত আউলিয়াবাদ বাজারে ভবঘুরে পাগলীর মতোন করে এর ওর দোকানে চেয়ে খেতো। উনার স্বাস্থ্য খুবই হালকা ও রোগা ছিলো। সম্ভবত শীতের তীব্রতায় বাহিরে রাত যাপনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন নাগবাড়ি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল কাইয়ুম বিপ্লব।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ বিষয়ে অজ্ঞাত ভবঘুরে মহিলাটির শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে আঙুলের ছাপ পরীক্ষা, সামাজিক যোগযোগ মাধ্যমে প্রচার করা হবে ও ময়নাতদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তবে শীতে তাঁর মৃত্যু হতে পারে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular