মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে কিশোরকে গলা কেটে হত্যার পর অটোরিক্সা ছিনতাই

মির্জাপুরে কিশোরকে গলা কেটে হত্যার পর অটোরিক্সা ছিনতাই

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে রাব্বি (২২) নামে এক কিশোরকে গলাকেটে হত্যার পর অটোরিক্সা ছিনতাই করে নিয়েছে ছিনতাইকারী চক্র।

মঙ্গলবার দিবাগত রাতে পাকুল্যা থেকে ছিনতাইকারী চক্র অটোরিক্সা ভাড়ার কথা বলে যুবককে নিয়ে গলা কেটে হত্যার পর ভাতগ্রাম ইউনিয়নের রহিতপুর এলাকায় বানিজের বাড়ির দক্ষিনে রাস্তার পাশে লাশ ফেলে যায়। ববুধবার সকালে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে।

কিশোর মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পশ্চিমপাড়ার মো. মোকলেছ মিয়ার ছেলে। রাব্বির পিতা মোকলেছ মিয়া জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে অপরিচিত তিন যুবক পাকুল্যা বাস স্ট্যান্ড এলাকা থেকে অটোরিক্সা ভাড়ার কথা বলে ভাতগ্রাম এলাকায় নিয়ে যায়। ছিনতাইকারী চক্র অটোরিক্সা নিয়ে রাব্বিকে গলাকেটে হত্যার পর লাশ রাস্তার পাশে ফেলে যায়।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular