শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে নকল সরবরাহের অভিযোগে কলেজ শাখা ছাত্রদল সভাপতি আটক

কালিহাতীতে নকল সরবরাহের অভিযোগে কলেজ শাখা ছাত্রদল সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষায় নকল সরবরাহ করার অভিযোগে মৃদুল হাসান নামে এক কলেজ শাখা ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) উপজেলার শাজাহান সিরাজ কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশ। মৃদুল এই কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তি পুলিশ হেফাজতে আছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, পরীক্ষা চলাসময়ে নকল সরবরাহের অভিযোগ একজনকে আটক করা হয়েছে এবং আটককৃতের থেকে নকলের কাগজপত্র পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে বিএনপি নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো বলেন, ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে ওই ছেলেকে জেলা ছাত্রদল থেকে শোকজ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular