বজ্রপাত রোধে টাঙ্গাইলে তালবীজ রোপণ

নিজস্ব প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভয়াবহ বজ্রপাত রোধের লক্ষ্যে টাঙ্গাইলে জেলাব্যাপী তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘মূর্খ সংঘ’-এর আয়োজনে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে তালবীজ বপনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ।

উদ্বোধনী বক্তব্যে উপপরিচালক বলেন, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বজ্রপাত রোধে মূর্খ সংঘের উদ্যোগে তালবীজ লাগানোর যে কার্যক্রম শুরু হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা ছাড়াও সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাহমুদ হাসান খান টিটন, মো. চঞ্চল চৌধুরী, শামীম আলম মামুন এবং সংগঠনের উদ্যোক্তা মোস্তাক আহমেদ রানা উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর