কালিহাতীতে পৌর ওয়ার্ড বিএনপির কর্মীসভা

শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতী পৌর ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকালে পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে হরিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মীসভার আয়োজন করা হয়।

এ সময় ৭ নং ওয়ার্ডের সভাপতি বদিউর রহমান বদিরের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদ হোসেন তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি সাধারন সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সহ-সভাপতি হবিবুর রহমান ( হবি), তাইয়েবুর রহমান তোতা, মাকসুদুর রহমান বালা, পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সহিদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ মো: ওয়াদুদ (তৌহিদ), সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, এলেঙ্গা পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিনু, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব হাসমত আলী রেজা, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান লেলিন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ হোসেন সাফি প্রমুখ।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর