বুধবার, জুন ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং হাসমত নেতা সমর্থক গোষ্ঠীর আয়োজনে এক অনন্য শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ৫ নং বাংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম হাসমত আলী নেতার স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে এই আয়োজন করা হয়।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। শোকসভার পর উপস্থিত হাজারো মানুষের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়, যা অনুষ্ঠানটিকে আরও হৃদয়গ্রাহী করে তোলে।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, জাকির হোসেন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন, হাসমত নেতা সমর্থক গোষ্ঠীর সভাপতি আলতাফ মাহমুদ খান, সদস্য সচিব শহিদুল ইসলাম, এবং অন্যান্য সদস্য লতিফ মেম্বার, ফজল, আব্দুল মালেকসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, মরহুম হাসমত আলী নেতার ত্যাগ, সাহসিকতা এবং সমাজসেবার অসামান্য অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তিনি শুধু বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন না, বরং ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক। তার নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

হাসমত নেতা সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়, মুক্তিযুদ্ধ ও সমাজসেবায় মরহুমের অসামান্য অবদানকে চিরন্তন করে রাখার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শোকসভা ও দোয়া মাহফিলের আবেগঘন পরিবেশে উপস্থিত সবাই মরহুমের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে তার স্মৃতিকে আরও উজ্জ্বল করে তুলেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular