বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে ৩য় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

কালিহাতীতে ৩য় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

ফরমান শেখ: টাঙ্গাইলের কালিহাতীতে ৩য় শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।

এ বিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক রুপন কুমার সরকার জানান, আজ স্থানীয় কালিহাতী মডেল প্রি-ক্যাডেট স্কুলে মাসিক পরীক্ষা চলছিলো। পরীক্ষা শেষ হবার আগেই ওই নিজ কক্ষে ডেকে নিয়ে কথা বলার ফাঁকে শরীরের স্পর্শকাতর অংশে হাত দেয়।

এসময় ছাত্রীটির কান্না শুনে স্থানীয়রা এসে অভিযুক্ত শিক্ষককে আটকে রাখে পুলিশে খবর দেয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় শিশুটির বাবা ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular