বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
Homeঅপরাধরাজশাহীতে আবাসিক হোটেল থেকে ৪ যৌনকর্মী আটক

রাজশাহীতে আবাসিক হোটেল থেকে ৪ যৌনকর্মী আটক

অনলাইন ডেস্ক, টাঙ্গাইল: রাজশাহীর পুঠিয়ায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চার যৌনকর্মীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- নাটোর সদর এলাকার সুমি খাতুন (২৫), কুতুবদিয়া কক্সবাজার এলাকার তসলিমা আক্তার (২৬), নওগাঁ জেলার সাপাহার এলাকার জহিরুন খাতুন (২৭) ও বগুড়া জেলার ধনুট চকবাড়ি এলাকার জেসমিন খাতুন (২৫)।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪ টার দিকে উপজেলার বানেশ্বর বাজারে অবস্থিত হোটেল সুরমায় এ অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে থানায় ২৯৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে সে মামলায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে থানায় ২৯৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় তাদের সন্ধ্যার সময় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular