বুধবার, জুন ১৭, ২০২৬
Homeজাতীয়কৃষিমন্ত্রীর পৌরসভায় নৌকার পরাজয়, জয়ী বিদ্রোহী বকল

কৃষিমন্ত্রীর পৌরসভায় নৌকার পরাজয়, জয়ী বিদ্রোহী বকল

নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইলে ধনবাড়ী পৌর নির্বাচনে মেয়র পদে বেসরকারীভারে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদ্য বহিস্কৃত উপজেলা যুব লীগের সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামান বকল (নারিকেল গাছ)। শনিবার (১৬ জানুয়ারী) ধনবাড়ী পৌরসভার ১৫ টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল জেলার সিনিয়ন নির্বাচন অফিসার এএইচএম কামরুল হাসান জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ মনিরুজ্জামান বকল (নারিকেল গাছ) প্রতীক ৮ হাজার ৯শত ৬৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন পেয়েছেন ৭ হাজার ৮শত ৪ ভোট।

এদিকে, বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রার্থী এসএমএ সোবহান ভোট পেয়েছেন, ৩ হাজার ৫২ ভোট এবং মুহাম্মল আলী কিসলু (স্বতন্ত্র) জগ প্রতীকে ভোট পেয়েছেন ৩০৮ ভোট।

এ পৌরসভার মোটার ভোটার ৩০ হাজার ৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪৪৬৩ জন এবং মহিলা ১৫৫৪০ জন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (নারিকেল গাছ) কে বিজয়ীভাবে ঘোষণা করার পর তার দলের নেতাকর্মীরা উপজেলা চত্বর থেকে এক বিশাল বিজয় র‌্যালী বের করে উল্লাস প্রকাশ করেন।

মুহাম্মদ মনিরুজ্জামান বকল বিজয়ী হয়ে বলেন, নারিকেল গাছ প্রতীক বিজয়ী হয়ে ধনবাড়ী পৌরবাসী প্রাণ ফিরে পেলো। আমি এ পৌরসভাকে আপনাদের সকলের সহয়োগিতায় একটি আধুনিক পৌরসভা গড়তে চাই। এ পৌরসভাকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত, টেন্ডারবাজমুক্ত একটি পৌর সভাগড়তে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির সার্বিক দিক নির্দেশানায় এ পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসাবে গড়ে তুলবো।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular