বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeদেশের খবরকৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার মিথ্যা প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীকে...

কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার মিথ্যা প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীকে আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মচারী পদে চাকরি দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সুমাইয়া আক্তার সুমা (২৪) নামে এক নারীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. মহিউদ্দীন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখা থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কে.বি.আই রোডের পাশে দাঁড়িয়ে তানভীর ইসলাম নামে এক চাকরিপ্রার্থীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে সুমাইয়া আক্তার সুমা। প্রতারণার বিষয় নিরাপত্তাকর্মীরা অবগত হলে তাকে আটক করে। সুমাইয়া ময়মনসিংহের বয়রা ইউনিয়নের বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. মহিউদ্দীন হাওলাদার বলেন, তানভীর ইসলাম বাবুল, আনন্দ বণিক, হাসান মির্জা তানভির, পূর্নিমা, রিপা আক্তার এবং তানজিলা আক্তার নামে ছয় জনকে চাকরি দেওয়ার প্রলোভনে সর্বমোট এক লাখ ৪২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন আটক সুমাইয়া। এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জানতে চাইলে সুমাইয়া বলেন, বেগম রোকেয়া হলের কর্মচারী মো. হেলালের প্ররোচণায় বিশ্ববিদ্যালয়ে কর্মচারী পদে চাকরি দেওয়ার নামে ওই টাকা নিয়েছিলেন। এর মধ্যে এক লাখ টাকা কর্মচারী হেলালকে দিয়েছেন বলে জানান তিনি।

হেলাল বলেন, হলে কর্মচারীর কোনো চাকরি আছে কিনা জানতে সুমাইয়া কিছুদিন আগে আমার কাছে এসেছিলেন। কিন্তু নিয়োগের বিষয়ে তার সঙ্গে কোনো কথা হয়নি। চাকরি দেওয়ার নামে আমি তার কাছে কোনো টাকা নেয়নি। সে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক বলেন, এ ঘটনায় হেলালের সম্পৃক্ততা আছে কিনা সেটি তদন্ত করা হবে। ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular