বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeজাতীয়কোরবানি ঈদ: ঈদুল আজহা জুলাইয়ে, জেনে নিন সম্ভাব্য তারিখ

কোরবানি ঈদ: ঈদুল আজহা জুলাইয়ে, জেনে নিন সম্ভাব্য তারিখ

অনলাইন থেকে: ইসলামী ক্যালেন্ডার অনুসারে, জ্বিলহজ মাসের ১০ তারিখ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ঈদুল আজহা কবে অনুষ্ঠিত হবে সেটা সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভর করে।

তবে ঈদুল আজহা কবে অনুষ্ঠিত হবে তার সম্ভাব্য দিন জ্যোতির্বিদ্যার সাহায্যে আগেই জানা যায়। আগামী ৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপিত হবে বলে দেশটির জ্যোতির্বিদ্যা সোসাইটি নিশ্চিত করেছে।

সোমবার (২৩ মে) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ইংরেজি ক্যালেন্ডার অনুসারে এ বছর আরব আমিরাতে ৯ জুলাই (শনিবার) ঈদুল আজহার প্রথম দিন হতে পারে।

আমিরাতের রাষ্ট্রীয় ক্যালেন্ডার অনুসারে, ঈদুল আজহার আগের দিন অর্থাৎ আরাফাতের দিন ছুটি থাকে। এর ফলে দেশটির বাসিন্দারা জ্বিলহজ মাসের ৯ থেকে ১২ তারিখ পর্যন্ত টানা চারদিন ঈদের ছুটি পান। এ বছর আমিরাতবাসী ৮ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ঈদের ছুটি পাবেন।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশ ঈদ উদযাপিত হয়। আমিরাতে আগামী ৯ জুলাই ঈদুল আজহার প্রথম দিন হলে বাংলাদেশের পরদিন অর্থাৎ ১০ জুলাই ঈদ উদযাপিত হতে পারে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular