ক্যামেরুনের সাথে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ২০ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এটিই হবে এ বছর ব্রাজিলের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
এর আগে আগামী ১৬ নভেম্বর লন্ডনে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচ দুটিকে সামনে রেখে আজকেই দল ঘোষণা করতে পারে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপের পর মোট চারটি প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। সবকটি ম্যাচেই জয় পেয়েছে তিতের শিষ্যরা। এর মধ্যে একটি ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখিও হয়েছিল তারা। ওই ম্যাচে শেষ সময়ের গোল ১-০ তে জয় পায় নেইমার-কুতিনহোরা।
উরুগুয়ের সাথে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। ক্যামেমেরুনের সাথে ম্যাচের সময় এখনো নির্ধারণ হয়নি।
