শনিবার, জুন ২৭, ২০২৬
Homeদেশের খবরগাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুরের ‘ন্যাশনাল পার্ক’ এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আটক পাঁচজন হলেন- গাজীপুর সিটি করপোরেশনের কাউলতিয়া এলাকার কামরুজ্জামান (৩৫), একই এলাকার জাহাঙ্গীর আলম (৩৪), মাহমুদুল হাসান ওরফে রুবেল (২৮), সাইদুর রহমান (৪৩) ও সাদিকুর রহমান (৩৭)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা জানতে পারে ‘ন্যাশনাল পার্ক’ এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল অবস্থান করছে।

এ খবরে ওই র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে ন্যাশনাল পার্কের দুই নম্বর গেটের সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এসময় একটি ছুরি, একটি চাপাতি, তিনটি চাকু, একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোনসহ ওই পাঁচ ডাকাতকে আটক করা হয়।

আটক ব‌্যক্তিরা র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় ছিনতাই-ডাকাতি করে আসছিল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular