Homeবিবিধগাজীপুরে পোশাক শ্রমিকদের বাড়িভাড়া কমানোর আহ্বান, মালিকদের আশ্বাস

গাজীপুরে পোশাক শ্রমিকদের বাড়িভাড়া কমানোর আহ্বান, মালিকদের আশ্বাস

নগরীতে প্রতিনিয়ত বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। এ ভাইরাসের প্রভাবে কর্মহীনসহ অধিকাংশ পোশাক শ্রমিকরা অর্থ সঙ্কটে পড়েছে। এ সঙ্কট কাটিয়ে উঠতে ভিন্ন কৌশল নিয়ে মাঠে নেমেছে গাজীপুর শিল্প পুলিশ।

তারা করোনা পরিস্থিতি মোকাবেলা করতে অসহায় ও দরিদ্র পোশাক শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। তারা বিভিন্ন কারখানার শ্রমিকদের বাড়িভাড়া কমানোর জন্য স্থানীয় বিভিন্ন বাড়ির মালিক, জনপ্রতিনিধি, কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর ইসলাম সরকার জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকাস্থিত মন্ডল গ্রুপের মনটেক্স কারখানা ক্যাম্পাসে বুধবার বিকেলে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এতে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, জিএমপি’র কাশিমপুর ও কোনাবাড়ী অঞ্চলের সহকারী কমিশনার আহসান, কাশিমপুর থানার ওসি আকবর আলী খান, শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল জলিল ও অপূর্ব হাসানসহ গাসিক’র স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, বিভিন্ন বাড়ির মালিক, জনপ্রতিনিধি, কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেন।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় অসহায় ও দরিদ্র পোশাক শ্রমিকদের সহযোগিতা করতে তাদের বেতন ভাতার সঙ্গে সমন্বয় করে বাড়ি ভাড়া সর্ব নিম্ন শতকরা ৪০ ভাগ কমানোর জন্য আলোচনা সভায় প্রস্তাব করা হয়।

এর জবাবে সভায় উপস্থিত বিভিন্ন বাড়ির মালিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে শ্রমিকদের বাড়িভাড়া কমানোর আশ্বাস প্রদান করেন।

RELATED ARTICLES

Most Popular