সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের দরিদ্রদের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভি.জি.এফ. এর চাল দিলেন স্থানীয় এমপি ছোট মনির।
শুক্রবার (২৪ জুলাই) হাদিরা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এ সব উপহার বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মির্জা আসিফ মাসুদ, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেলসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 