শনিবার, জুন ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুরে ভোট কেন্দ্রের সামনে দেশীয় অস্ত্রের মহড়া, যুবক আটক

গোপালপুরে ভোট কেন্দ্রের সামনে দেশীয় অস্ত্রের মহড়া, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ভোট কেন্দ্রের সামনে থেকে দেশীয় ধারালো অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগে স্বপন আলী (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাকুল্যা সরকারি বিদ্যালয়ের কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক স্বপন আলী একই ইউনিয়নের রায়ের মাকুল্যা গ্রামের ইমান আলীর ছেলে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী।

এ ব্যাপারে গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, ভোট কেন্দ্রের সামনে স্বপন আলী নামে এক যুবক দেশীয় অস্ত্র চাকু ও জিআই পাইপ নিয়ে মহড়া দিচ্ছিল। খবর পেয়ে তাকে কেন্দ্রের সামনে থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular