মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুর ইউপি নির্বাচন: নির্ধারিত সময়ের পরও ভোটারদের দীর্ঘ লাইন

গোপালপুর ইউপি নির্বাচন: নির্ধারিত সময়ের পরও ভোটারদের দীর্ঘ লাইন

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের গোপালপুরে নির্ধারিত সময়ের পরও নগদা শিমলা ইউনিয়নের ৩৫ নং মাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন ও ভোটগ্রহণ চলছে।

লাইনে দাঁড়ানো ভোটার তাহমিনা বেগম বলেন, সকাল ১০ টা থেকে লাইনে দাঁড়িয়ে থেকে বেলা ৩ টা ৩৫ মিনিটের দিকে ভোট কক্ষের কাছাকাছি আসছি। কুলসুম বেগম বলেন, ৩ ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারেনি। শুনতেছি মেশিনে ভোট নেওয়ার কারণে দেরি হচ্ছে।

৫৬ বছর বয়সী ভোটার আব্দুর রহিম বলেন- আগে জানলে ভোট দিতে আসতাম না। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছি স্লীপ হাতে নিয়ে। দুপুর গড়িয়ে এখন বিকেল সাড়ে ৪ টা। মনে হচ্ছে সন্ধ্যার পর ভোট দিতে পারব। মেশিনে ভোট নেয়ার কারণে দেরি হচ্ছে বলে শুনতেছি।

নগদা শিমলা ইউনিয়নের ৩৫ নং মাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার হাবিবুর ঢাকা প্রকাশ-কে রহমান বলেন, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৮২৮। মোট ৭ টা বুথে ভোটগ্রহণ চলছে। নির্ধারিত সময় ৮ টা পর্যন্ত মোট কাস্ট হয়েছে ১ হাজার ৪৪৯ ভোট।

ভোটার উপস্থিতির দীর্ঘ লাইন ও ভোটগ্রহণের বিষয়ে তিনি জানান, ইভিএমের মাধ্যমে নারী-পুরুষের ভোট প্রদানে অনেক সময় লেগেছে। তারমধ্য এবারই প্রথম ইভিএমে ভোট হওয়ায় ভোট প্রয়োগে নানা জটিলতা লক্ষ্য করা গেছে। ভোটারদের মাঝে। এছাড়াও নির্ধারিত সময়ে ভোট শেষ হলে যারা লাইনে আছেন তাদের ভোটগ্রহণ চলবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular