সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে অবৈধ সিসা কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

ঘাটাইলে অবৈধ সিসা কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

ঘাটাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে প্রশাসন অভিযান চালাবে খবর পেয়ে পালিয়ে গিয়েছে অবৈধ সিসা কারখানার মালিক এবং শ্রমিক। তাদের বাড়ি গাইবান্ধা গোবিন্ধগঞ্জ গ্রামে। ঘটনাটি ঘটেছে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের দক্ষিন আশারিয়া চালা গ্রামে।

শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ধলাপাড়া বনবিভাগ রেঞ্জ কর্মকর্তা ঘাটাইল থানা পুলিশ বাহিনী নিয়ে সিসা তৈরী কারখানায় অভিযান পরিচালনা করতে গেলে তাদেরকে না পেয়ে জমির মালিক মুনসুর আহমেদকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় সিসা তৈরীর সমস্ত সরঞ্জাম জব্দ করে নিয়ে আসেন।

জানা যায়, গত ০৬ সেপ্টেম্বর তারিখ থেকে ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়নের দক্ষিন আশারিয়াচালা গ্রামে মনসুরের গজারি বাগানে পুরোনো ব্যাটারি থেকে তৈরী করা হত সিসা। গাইবান্ধ্যা থেকে ১৫জন শ্রমিক তারা সারাদিন বিভিন্ন জায়গা থেকে পুরাতন ব্যাটারী সংগ্রহ করে রাতের আধারে বের করে। এমনকি ভোর হওয়ার আগেই গাড়িতে করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, আমরা সিসা তৈরী সমস্ত সরঞ্জাম জব্দ করেছি। সেগুলো ধলাপাড়া বন রেঞ্জ কর্মকর্তার কাছে রাখা হয়েছে। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষর নিকট রিপোর্ট পাঠিয়ে দিয়েছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular