মঙ্গলবার, মে ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবী

ঘাটাইলে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবী

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সরকারি মোবাইল নম্বর (০১৭৬২ ৬৯১৬৩৩ ) ক্লোন করে চাঁদা দাবী করেছে একটি চক্র।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও অঞ্জন কুমার সরকার।

তিনি জানান, আজ মঙ্গলবার বিকালে একটি চক্র আমার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করে। তারা শূন্য বাদ দিয়ে ১৭৬২ ৬৯১৬৩৩ নম্বর থেকে এক জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও একজন ইউপি সদস্যের কাছে ফোন করেন।

উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের ইউপি সদস্য হিটলু মিয়া জানান, চক্রটি তার কাছে প্রকল্পের বিষয়ে জানতে চায়। বিষয়টি সন্দেহ হলে তিনি তা ইউএনওকে অবগত করেন।

একইভাবে উপজেলায় কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মালেককে বদলী ফেরানোর কথা বলে চাঁদা দাবী করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular