ঘাটাইলে কমিউনিটি পুলিশিং ডে পালিত

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ “মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার ঘাটাইল থানা প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মাকছুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার, সংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ওয়াহিদ শরীফ সিদ্দিকী সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
সভায় বক্তারা কমিউনিটি পুলিশিং সংক্রান্ত সচেতনতা মূলক নানা বিষয় নিয়ে বক্তব্য প্রধান করেন।

এ সময় কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দসহ এলাকার অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর