শনিবার, জুন ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলে তিন মোটরসাইকেল চোর গ্রেপ্তার

ঘাটাইলে তিন মোটরসাইকেল চোর গ্রেপ্তার

ঘাটাইলে প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে তিন মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ঘাটাইল থানার এস আই সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের ভিতরে পল্লী সঞ্চয় ব্যাংকের সামনে থেকে মোটরসাইকেল চুরির প্রস্তুতিকালে মানিক মিয়া (৩১) নামে এক মোটরসাইকেল চোরকে আটক করা । সে মধুপুর উপজেলার জলছত্র গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে। পরে তার দেয়া তথ্যমতে চোর চক্রের অপর দুই সদস্য মধুপুরের আকালিয়া বাড়ির গ্রামের আশরাফ আলীর ছেলে শহিদুল ইসলাম(২৩) এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার রায়ের জাংগালিয়া গ্রামের আব্দুল্লাহ (৩৫) কে গ্রেপ্তার করা হয়। দুজনকেই তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এ সময়  শহিদুলের কাছ থেকে সম্প্রতি ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলটি ঘাটাইল পৌরসভার উত্তরা আবাসিক এলাকার শাহাদৎ হোসেন সুমনের। এ বছরের জুন মাসে তার মোটরসাইকেলটি চুরি হয়। পরে তিনি ঘাটাইল থানায় একটি চুরির মামলা করেণ। এই চুরির মামলায়ই ধৃত তিন তিন মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা  ঘাটাইল থানার এস আই সাজ্জাদ হোসেন বলেন, গ্রেপ্তারকৃত তিন জনকেই আজ বুধবার দুপুরে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular