সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে পিকনিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের উপর, আহত ৩০

ঘাটাইলে পিকনিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের উপর, আহত ৩০

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে একটি পিকনিক বাস ব্রীজের রেলিংয়ের উপর দিয়ে উঠে ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে।

গতকাল শনিবার রাত সাড়ে ১১ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার পাকুটিয়া মাতালবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, কালিয়াকৈর-গাজীপুর থেকে আসা শাকেস্বর উচ্চ বিদ্যালয়ের ৪০-৪৫ জন শিক্ষার্থী, শিক্ষক/শিক্ষিকা মিলে শেরপুর গজনি অবকাশ কেন্দ্র থেকে পিকনিক শেষে ফেরার উপজলেরা মাতালবাড়ী এলাকায় পৌছলে বাসের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ব্রীজের রেলিংয়ের ওপর দিয়ে উঠিয়ে দিলে আরেকটি পুরাতন ব্রিজের রেলিংয়ের ওপর হেলে পড়ে এবং বাসটি আটকে যায়। ব্রীজের নিচে প্রায় ১০-১২ ফুট নিচে খালের মধ্যে অনেক যাত্রী ছিটকে পড়ে মারাত্বক আহত হয়।

পরে মধুপুর ও ঘাটাইল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে।

স্থানীয় জানায়, সারাদিন পিকনিক শেষ করে গাজীপুর ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। বাসটিতে থাকা ২৫-৩০ জন শিক্ষার্থী, শিক্ষক/শিক্ষিকা আহত হয়। বাসে আটকে থাকা আহতদের বাসের জানালা -দরজা ও গ্লাস ভেঙ্গে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের মধ্যে ১০-১২ জনের অবস্থা গুরুত্বর আহত হয়। গুরুত্বর আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে প্রথমে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অনেকের অবস্থার অবনতি হলে দ্রুত টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বাকিরা বিচ্ছিন্ন ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে গভীর রাতে আরেকটি বাস ভাড়া করে গন্তব্যর উদ্দেশ্য রওনা দেয়।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular