বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে পুলিশ সদস্য সহ আরও ৩ জন করোনা আক্রান্ত

ঘাটাইলে পুলিশ সদস্য সহ আরও ৩ জন করোনা আক্রান্ত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে নতুন করে পুলিশ সদস্য সহ আরও তিনজন করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। এ নিয়ে ঘাটাইলে মোট ৬৯ জন করোনা আক্রান্ত হলেন।

মঙ্গলবার (৪ আগস্ট) ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো মমিনুল হাসান হিমেল এই তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে শুধু গত জুলাই মাসে ঘাটাইলে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ জন। নতুন মাস আগস্ট শুরু হওয়ার পর আজকে তিনজন করোনা ভাইরাস পজিটিভ হলেন।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো মমিনুল হাসান হিমেল বলেন, ঘাটাইলে নতুন করে আরও তিনজন করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। তাদের মধ্যে ঘাটাইল থানায় কর্মরত পুলিশের একজন এসআই রয়েছেন। এছাড়া অন্য দুইজন উপজেলার ধলাপারা ইউনিয়নের রামদেবপুর এলাকার অধিবাসী।

তিনি আরও বলেন, ঈদের পরের দিন ২ আগস্ট তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা দিয়েছিলেন। আজ মঙ্গলবার প্রাপ্ত ফলাফলে তিনজনের রিপোর্ট পজিটিভ এসেছে।

জানা যায়, ঘাটাইল থানায় কর্মরত একজন পুলিশের এসআই করোনা পজিটিভ হয়েছেন। এছাড়াও আরও একাধিক পুলিশ সদস্যর মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে।

এদিকে আজকে প্রাপ্ত ফলাফলে করোনা পজিটিভ হওয়া অন্য দুইজনের বাড়ী উপজেলার ধলাপারা ইউনিয়নের রামদেবপুর এলাকায়। তাদের একজনের নাম জামাল হোসেন (৩৬), অন্যজনের নাম সাহেরা খাতুন (৩৬) বলে জানা গেছে।

এ নিয়ে ঘাটাইলে ৬৯ মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হল। এছাড়া শুধু জুলাই মাসেই ৪০ জন করোনা পজিটিভ হলেন বলে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular