বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে আ'লীগ নেতার মৃত্যু

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে আ’লীগ নেতার মৃত্যু

নিজস্ব  প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কামরুল হাসান (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। ৩ আগস্ট সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের জয়াতৈল এলাকায় এ ঘটনা ঘটে । নিহত কামরুল ইসলাম ওই এলাকার সিরাজ আলী আলীর ছেলে, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি, বহড়াতৈল আবদুল গণি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং বিআরডিবি পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

জানা যায়, ঘটনার দিন বাড়ির পাশে জলাবদ্ধ মসজিদের মিটার থেকে বিদ্যুতের ছেড়া তারে অসাবধনতাবশত বিদ্যুৎষ্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় তাকে পাশবর্তী কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular