ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে নানা কর্মসুচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার (১৭ মার্চ) উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌর কর্তৃপক্ষ,প্রাথমিক শিক্ষক সমিতি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এবং আরও নানা সংগঠন।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদুজ্জামান খান শহীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আরজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা প্রমূখ।
পরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
