মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে বৃদ্ধাকে গলা কেটে হত্যা পর স্বর্ণালংকার লুট

ঘাটাইলে বৃদ্ধাকে গলা কেটে হত্যা পর স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে হনুফা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা পর লুট করা হয়েছে শরীরে থাকা স্বর্ণালংকার।

গত শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার মানাজী শিকদার বাড়ি গ্রামে ঘটে এ ঘটনা।

শনিবার (২১ জুন) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নিহত হনুফা ওই গ্রামের আব্দুল গফুরের স্ত্রী।

নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতো গত শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন হনুফা বেগম। শনিবার ভোরে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা তার খোঁজ নিতে যান।

এ সময় ঘরের দরজা ভিতর থেকে খোলা ছিল। পরে ঘরে গিয়ে বিছানায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তিন ভরি স্বর্ণ ছিলো হনুফার গলায়। সেই স্বর্ণের চেইনটি পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে অহিত করলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, এছাড়া স্বর্ণালঙ্কার লুটের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular