ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ভেজাল জর্দ্দা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। আজ মঙ্গলবার বিকালে উপজেলার রৌহা গ্রামে এ অভিযান পরিচলনা করা হয়।
অভিযানের সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও ২০মন নকল জর্দ্দা জদ্ধ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়ামিন।
এ ব্যাপারে র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে উপজেলার দেউলাবড়ি ইউনিয়নের রৌহা গ্রামে শরীফ পাতি জর্দ্দার নকল কারখানা স্থাপন করে নকল জর্দ্দা তৈরি করে বাজারজাত করে আসলে। উক্ত সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার বিকালে উক্ত কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভেজাল জর্দ্দা তৈরি করায় ওই কারখানার মালিক কাদিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় ২০ মন ভেজাল জর্দ্দা জব্দ করা হয়। তিনি আরো জানান ওই কারখানায় দীর্ঘদিন ধরে ভেজাল জর্দ্দা তৈরি হচ্ছিলো।
