ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে মই থেকে পড়ে কালু পাল (৫৫) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার হামিদপুর সাহাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কালু পাল কালিহাতি উপজেলার উত্তর বেতডোবা পালপাড়া গ্রামের মহন পালের ছেলে।
এলাকাবাসী জানান, রং মিস্ত্রির কাজ করতেন কালু পাল। বিকেলে ঘাটাইল উপজেলার হামিদপুর সাহাপাড়া চৌধুরী বাড়ির একটি দূর্গা মন্দিরে মই দিয়ে কাজ করছিলেন তিনি। এ সময় মই ভেঙ্গে দশ ফুট নিচে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।