ঘাটাইলে যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার দুপুরে ঘাটাইল উপজেলা যুবলীগের উদ্যোগে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঘাটাইল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘাটাইল একাত্তুর চত্তর (কলেজ মোড়) গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা যুবলীগের আহবায়ক সরোয়ার আলম রুবেলের সভাপতিত্ত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র ও যুগ্ম আহবায়ক শহীদুজ্জামান খান ভিপি শহীদ, আবু মোন্নাফ ছানা, আবু সাঈদ রুবেল প্রমুখ।
