বেশ কিছুদিন ধরে অসহনীয় গরম পড়ছে, এ কারণে মানুষ তৃষ্ণা মেটাতে তরমুজ খেতে খুবই পছন্দ করে। তবে এই ফলটি মিষ্টি না হলে খেতে খুব একটা ভালো লাগে না।
এ জন্য জানতে হবে মিষ্টি তরমুজ কেনার কৌশল। চলুন দেখে নিই কীভাবে বুঝবেন তরমুজটি মিষ্টি কি না-
✯ তরমুজ কেনার সময় খেয়াল করে দেখবেন তরমুজের মাথার দিকে হলুদ রং ধরেছে কি না। হলুদ রং থাকলে বুঝতে হবে তরমুজটি পাকা। আর পাকা হলে তা মিষ্টি তো হবেই।
✯ তরমুজ কেনার সময় গায়ে টোকা দিন। ভারী আওয়াজ হলে বুঝবেন তরমুজ পেকে গেছে।
✯ তরমুজ হাতে নেওয়ার পরে যদি ভেতরটা ফাঁপা মনে হয় তাহলে বুঝতে হবে তরমুজ এখনও কাঁচা। আর কাঁচা তরমুজ মিষ্টি কম হয়।
✯ পাকা তরমুজে প্রচুর রস থাকে, ফলে তরমুজ ভারী হয়। যদি তরমুজ পুরো সমান হয়, তাহলে বুঝবেন পাকা হওয়ার সম্ভাবনা বেশি।
✯ পাকা তরমুজ সাধারণত গাঢ়, কালচে হয় দেখতে।
✯ আবার তরমুজের যদি বোটা থাকে আর তা যদি কাঁচা হয় তাহলে বুঝবেন তরমুজ মিষ্টি হবে না। অন্যদিকে তরমুজের যদি বোটা শুকনা থাকে তাহলে মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।
তরমুজের গুণাগুণঃ
✯ তরমুজে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট যা শরীরের জন্য খুবই উপকারী। এ ছাড়া নিয়মিত তরমুজ খেলে ক্যানসারের ঝুঁকি কমে।
✯ তরমুজে পটাশিয়াম থাকায় উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
✯তরমুজে আছে ভিটামিন বি-৬, ভিটামিন বি-১ যা শরীরে এনার্জি তৈরিতে সাহায্য করে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
