জ্বীনের লাগানো আগুনে গ্রামে আতঙ্ক, ফুঁ দিয়ে তাড়াল ওঝা

ঘরবাড়িতে জ্বীনের মাধ্যমে আগুন লেগে পুড়ে যাওয়ার আতঙ্কে বরগুনা সদর উপজেলার পোটকাখালী গ্রামের আব্দুল হক মিয়ার বসতঘরের বিভিন্ন স্থানে হঠাৎ আগুন জ্বলে উঠছে।

এ ঘটনায় এলাকায় জ্বীন-ভুতের আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত জেগে পাহাড়াও দিয়েছে মানুষ। অবশেষে ঝাঁড়-ফুঁকদিয়ে ৩৫ বাড়ির জ্বীন-ভূত তাড়ালো খলিল নামের এক ওঝা। তার বাড়ি পটুয়াখালী জেলার কুয়াকাটায়।

এলাকাবাসী জানায়, পোটকাখালীতে গত ১মাস যাবৎ একটি বাড়ির একাধিক বসতঘরে এখানে ওখানে আগুন জ্বলে। পুড়ে যাচ্ছে কাতা-বালিশ, শীতবস্ত্র, শাড়ী-লুঙ্গি ইত্যাদি।

এ ধরনের ঘটনা বিরল। হঠাৎ আগুন আগুন চিৎকার। একটি ঘরে কাপড়ে আগুন লেগেছে। নিভানো হলো, আবারও ডাক চিৎকার, আগুন আগুন! কোন উৎসই খুঁজে পাওয়া যাচ্ছেনা। অবহিত করা হলো ফায়ার সার্ভিসকে।

ফায়ার সার্ভিসের কর্মীদের উপস্হিতিতে আবারও আগুন আগুন আওয়াজ! ঘটনাস্থল থেকে বিদায় নেওয়ার পূর্বে আবারও আগুন। বালিশে আগুন লেগেছে! আগুন নিভাতে গিয়ে পুড়ে গেছে এক গৃহবধূর দু’হাতের তালু, গাছের পাতা, ঘরে রাখা জ্বাল, পরিধেয় শাড়ী। আতঙ্কিত হয়ে পড়েছিল এলাকাবাসী।

প্রত্যাক্ষদর্শী মতিউর রহমান জানান, কুয়াকাটা থেকে খলিল হুজুর নামে একজন ওঝা আসেন। তিনি সন্ধার পরে ওই বাড়িতে এসে জ্বীন চালান দেন। ওঝা খলিলুর রহমান অবশেষে ঝাঁড়-ফুঁক দিয়ে মাটিতে লোহা গেড়ে ওই এলাকর ৩৫টি বাড়ি বদ জ্বীনমুক্ত করেন

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর