শনিবার, মে ৩০, ২০২৬
Homeঅপরাধটাঙ্গাইলের করটিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাটির নিচ থেকে মদ তৈরির উপকরণসহ...

টাঙ্গাইলের করটিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাটির নিচ থেকে মদ তৈরির উপকরণসহ বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ

টাঙ্গাইল সদরের করটিয়া মাদারজানী এলাকায় বসত ঘরের মাটির নিচ হইতে বিপুল পরিমাণে চোলাই মদ তৈরীর উপকরণসহ চেলাই মদ উদ্ধার ও একজন গ্রেফতার”

টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব সরকার মোহাম্মদ কায়সার মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম সাহেবের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও উপস্থিতিতে পুলিশ পরিদর্শক (অপারেশন) জনাব মোঃ নাসির উদ্দিনসহ এসআই/ চুন্নু মিয়া, টাঙ্গাইল সদর থানা, টাঙ্গাইল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ টাঙ্গাইল সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও মূলতবী গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাবস্থায় ইং ১৪/১১/২০২২ তারিখ ১৪.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদ ভিত্তিতে টাঙ্গাইল সদর থানাধীন করটিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাদারজানী সাকিনস্থ গরুর হাট সংলগ্ন আসামী ১। পুতি বেগম ওরফে পুতি রবিদাস (৫০), স্বামী-মৃত গোলাম নবী, সাং মাদারজানী (করটিয়া হাটখোলা), থানা ও জেলা-টাঙ্গাইল এর বসত ঘরে উপস্থিত হইয়া তাহাকে আটক করিয়া জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃত আসামী পুতি বেগম ওরফে পুতি রবিদাস (৫০) স্বীকার করে যে, তাহার বসত ঘরের মাটির নিচে ড্রামের ভিতর দেশীয় তৈরী চোলাই মদের উপকরণ ও চোলাই মদ রহিয়াছে। তখন আসামীর দেওয়ার তথ্যেমতে স্থানীয় লোকজনদের উপস্থিতিতে তাহার বসত ঘরের মেঝের এক ফুট মাটির নিচ হইতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আলামত হিসেবে একটি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের ভিতর রক্ষিত দেশীয় তৈরী ১০ (দশ) লিটার চোলাই মদ, যাহার অবৈধ বাজার মূল্য- ৩,০০০/- (তিন হাজার) টাকা এবং ০৬টি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের মধ্যে রক্ষিত প্রতিটি ড্রামে ৪০টি লিটার করিয়া সর্বমোট ২৪০ (দুইশত চল্লিশ) লিটার চোলাই মদ তৈরীর উপকরণ, যাহার মোট মূল্য- ৭২,০০০/- (বাহাত্তুর হাজার) টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক তৈরীর উপকরণ ও চোলাই মদ ইং ১৪/১১/২০২২ তারিখ বিকাল ১৫.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। স্থানীয় ভাবে আরও জানা যায় ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ দেশীয় তৈরী চোলাই মদ নিজেই তাহার দুচালা টিনের ঘরের ভিতরে তৈরী করিয়া টাঙ্গাইল সদর থানাসহ আশ পাশের বিভিন্ন থানা এলাকায় খুচরা ও পাইকারী বিক্রয় করিয়া থাকে মর্মে জনশ্রুতি রয়েছে। এই সংক্রান্তে টাঙ্গাইল সদর থানার মামলা নং ১৭, তারিখ- ১৪/১১/২০২২ খ্রিঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ২৪ (ক)/ ৩৬(১) এর ২৬ ধারায় একটি মাদক মামলা রুজু করা হইয়াছে। টাঙ্গাইল সদর থানার এধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular