টাঙ্গাইলের ঘাটাইলে পাগলির সন্তানের বাবা-মা হতে চান সাংবাদিক দম্পতি

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলের সেই পাগলির সন্তানের বাবা-মা হতে চান সাংবাদিক নজরুল ইসলাম দম্পতি। সন্তানটিকে দত্তক নিতে এরই মধ্যে ডিসির কাছে আবেদন করেছেন নজরুল ইসলাম।

জানা যায়,বেশ কিছুদিন ধরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাপড়ী বাজারে এক পাগলি অবস্থান করছিল। সে পাগলি গত ১৩ই জুন শনিবার রাতে ঘাটাইল উপজেলার বোয়ালীহাটবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় একটি ছেলে সন্তান প্রসব করেন। পাগলির কোনো অভিভাবক না থাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান, ঘাটাইলের ইউএনও ঘটনাস্থলে গিয়ে সন্তানসহ পাগলিকে স্থানীয় ধাত্রী সাজেদা বেগমের হেফাজতে রেখে আসেন।

সাংবাদিক দম্পতি জানান, তাদের বিয়ের দেড়যুগ পার হলেও তাদের কোনো সন্তান না হওয়ায় নিঃসন্তান দম্পতি হয়ে জীবনযাপন করছেন। অনেক চিকিৎসা করানোর পরও তাদের কোনো সন্তান হয়নি। ডাক্তার বলেছেন সন্তান না হওয়ার সম্ভাবনাই বেশি। ১৯৮৫ সালের পারিবারিক আইনের বিধান মতে অভিবাবক হিসেবে ওই সন্তানটির দায়ভার পেলে তাকে বাবা-মা’র আদর-স্নেহে লালন-পালন করবেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.আব্দুর রহিম মিয়া জানান, পাগলির কোনো পরিচয় জানা যায়নি। সন্তানটি দত্তক নিতে অনেকে মৌখিক আবেদন করলেও বোয়ালীহাটবাড়ীর অদূরের বাসিন্দা সাংবাদিক নজরুল দম্পতি যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন।

এ বিষয়ে ঘাটাইলের ইউএনও অঞ্জন কুমার সরকার জানান, ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে গত ১৪ জুন বিকেলে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের জন্য কিছু প্রসাধনী সামগ্রী পোশাক, শিশুখাদ্য এবং সন্তানের মায়ের জন্য ফলমূল ও শাড়ি-কাপড় প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহায়তায় নবজাতকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং প্রসব পরবর্তী চিকিৎসা ও ওষুধ নিশ্চিত করা হয়। সাজেদা বেগমের আগ্রহের প্রেক্ষিতে নবজাতক ও তার মাকে প্রাথমিক অবস্থায় তার হেফাজতে রাখা হয়। মা ও নবজাতক উভয়ই সুস্থ আছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর