মঙ্গলবার, জুন ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলের ট্রেনে কাটা পড়ে মিনু হত্যা মামলার আসামী নিহত

টাঙ্গাইলের ট্রেনে কাটা পড়ে মিনু হত্যা মামলার আসামী নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে আল আমিন নামের ১০ম শ্রেণীর এক যুবক নিহত। খবর পেয়ে নিহতের পরিবার মরদেহ বাড়িতে নিয়ে গেছে। গতবছর সয়াহাটে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত ভ্যান চালক মিনু হত্যা মামলার আসামী ছিলেন বলে জানান পুলিশ।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাতিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এদুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন উপজেলার পালিমা এলাকার ফজলুল হকের ছেলে এবং পালিমা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।

জানা যায়,ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি হাতিয়া এলাকায় পৌঁছালে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আল আমিন নিহত হয়। পরে নিহতের পরিবারের লোকজন খবর পেয়ে মরদেহ বাড়িতে নিয়ে যায়। মিনু হ’ত্যা মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি। কিছুদিন আগে জামিনে বের হয়েছে বলে জানা যায়।

কালিহাতী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান,আল আমিন ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে বিষয়টি শুনেছি। তিনি মিনু হত্যা মামলার এজাহারভূক্ত আসামি ছিলেন বলে জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular