Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলের পোড়াবাড়ী ইউনিয়নে বিএনপি নেতা ফরহাদের ত্রাণ বিতরণ

টাঙ্গাইলের পোড়াবাড়ী ইউনিয়নে বিএনপি নেতা ফরহাদের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইল সদর পোড়াবাড়ী ইউনিয়নে শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সদর পোড়াবাড়ী ইউনিয়নের বড় বেলতা এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি বজলু রহমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হোসেন ইমন, জেলা যুবদলের সদস্য আমিনুল ইসলাম আমীন, জেলা যুবনেতা রেজাউর রহমান রুমেল। জেলা ছাত্রদল নেতা মো. রাকিব হোসেন, সরকারী কাগমারী কলেজ শাখার সভাপতি মো. রানা আহমেদসহ অন্যঅন্য নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

Most Popular