Homeটাঙ্গাইল জেলাবাসাইলটাঙ্গাইলের বাসাইলে ফাঁসিতে ঝুলে কিশোরী আত্মহত্যা

টাঙ্গাইলের বাসাইলে ফাঁসিতে ঝুলে কিশোরী আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে ফাঁসিতে ঝুলে দিপা সূত্রধর (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। সোমবার (১৫ এপ্রিল) রাতে পূর্বপাড়া গ্রামে নিজ বাসায় সে আত্মহত্যা করে। তার পিতার নাম মৃত গনেশ সূত্রধর। সে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

স্থানীয় মতে, প্রেম সংক্রান্ত কোনো কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে দিপার পরিবার বিষয়টি অস্বীকার করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল বুধবার রাত ৯টার সময় দিপাকে তার মা নিজ ঘরের ধরনার সাথে কাপড় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোক পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ভেতর থেকে বন্ধ ঘরের দরজা ভেঙে দিপার লাশ উদ্ধার করে।

বাসাইল থানার উপপরিদর্শক তালেব মিয়া জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং মৃত দিপা সূত্রধরকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করি। এ ব্যাপারে বাসাইল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য বুধবার সকালে লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular