ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বাসের চাকায় পিষ্ট হয়ে এক বয়োজ্যেষ্ঠ নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার কদমতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার উপজেলার কদমতলী বাজার এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি বাস (অপরুপা) বয়োজ্যেষ্ঠ জমশের আলী (৬৫)কে চাপা দেয়। সে সময় তিনি রাস্তায় লুটিয়ে পরলে বাসের চাকা তার পায়ের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই জমশের আলীর মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, উপজেলার আঠারদানা উত্তর পাড়া এলাকার বাসিন্দা জমশের আলী অত্যন্ত নিরিহ, গরীব, সোজাশান্ত মানুষ ছিলেন। তিনি সারাজীবন অন্যের বাড়ি, ক্ষেত খামারে কাজ করে কোনরকমে জীবিকা নির্বাহ করতেন। বয়সের ভারে নুহ্য জমশের আলীর শরীরে এখন কাজ করার সামর্থ্য না থাকায় বাড়ি বাড়ি, দোকানে দোকানে হাত পেতে যা পায় তাই দিয়ে স্ত্রীকে নিয়ে জীবন ধারন করতেন। অথচ একটি বেপরোয়া বাস আজ তার জীবনাবসান ঘটিয়ে সকল অর্থকষ্ট থেকে চীর মুক্তি দিলো।
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।