বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলের মেয়ে আমেরিকা প্রবাসী তাজিনের করোনায় মৃত্যু

টাঙ্গাইলের মেয়ে আমেরিকা প্রবাসী তাজিনের করোনায় মৃত্যু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মেয়ে ও আমেরিকা প্রবাসী, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মরহুম অ্যাডভোকেট সেতাব আলী খানের নাতনি ও টাঙ্গাইল পৌর শহরের কলেজ পাড়ার বাসিন্দা সেতাব আলী খানের বড় ছেলে মরহুম জহিরুল ইসলাম খান মজনুর মেজ মেয়ে বনিতা তাজিন খান (৩২) মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার (১২ এপ্রিল) মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে সে স্বামী, এক ছেলে, এক মেয়েসহ মা, দুই বোন, চাচা-চাচি এবং অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, আমেরিকার নিউইয়র্ক প্রবাসী ও টাঙ্গাইল পৌর শহরের ছেলে মোহাম্মদ বিপ্লবের স্ত্রী বনিতা তাজিন খান (৩২) রোববার (১২ এপ্রিল) আমেরিকার একটি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত তাজিনের স্বামী বিপ্লব করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার (১১ এপ্রিল) তাজিনের স্বামী বিপ্লব সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন। এর আগে গত সপ্তাহে বিপ্লবের পিতা ও তাজিনের শশুর অ্যাডভোকেট মোহাম্মদ আকন্দ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকাতেই মৃত্যুবরণ করেছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১০ দিনের ব্যবধানে বিপ্লবের পিতা ও স্ত্রী’র মৃত্যু হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular