বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলের যমুনা নদীতে একদিনে ১১ সেন্টিমিটার পানি বৃদ্ধি

টাঙ্গাইলের যমুনা নদীতে একদিনে ১১ সেন্টিমিটার পানি বৃদ্ধি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টানা বর্ষণের ফলে টাঙ্গাইলের যমুনা নদীতে একদিনে ১১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ফলে টাঙ্গাইল সদর, ভূয়াপুর, নাগরপুর ও কালিহাতী উপজেলার নিম্নাঞ্চলের মানুষ নতুন করে বন্যা আতঙ্কে রয়েছে।

টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘বৃষ্টির পানিতে একদিনে যমুনা নদীতে ১১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) যমুনা নদীর পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার পানির লেভেল ছিল ১২ দশমিক ০৯ মিটার। বুধবার পানির লেভেল রয়েছে ১৩ দশমিক ০১ মিটার।’

তিনি আরও বলেন,‘ভারতে ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার কারণে পদ্মায় পানি বৃদ্ধি পাচ্ছে। যমুনা নদীতেও এর কিছুটা প্রভাব পড়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular