সজল আহমেদ: টাঙ্গাইলের পৌর এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে পৌর এলাকার উত্তর থানা পাড়ায় ৩ তলা ভবনের নীচ তলায় মো: ফরহাদ হোসেনের বাসার এ অগ্নিকান্ড ঘটে। এতে ঘরের আসবাবপত্র আগুনে পুড়ে যায়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রুত অগ্নিকান্ডস্থলে পৌঁছে ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। বাসার লোকজনকে নিরাপদে নামিয়ে আনা হয়। তবে কেউ হতাহত হয়নি।
প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলোযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
