বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে অর্ধগলিত অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

টাঙ্গাইলে অর্ধগলিত অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অর্ধগলিত অজ্ঞাত এক মহিলার (৩৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামের দক্ষিণপাড়া একটি ক্ষেতে জঙ্গল পরিস্কার করার সময় এক অজ্ঞাত মহিলার লাশ দেখতে পায় ক্ষেতের মালিক আব্দুস সবুর।

পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে বেশ আতঙ্ক সৃষ্টি হয়। পরে মির্জাপুর থানাকে অবগত করা হলে থানা পুলিশ লাশটিকে উদ্ধার করে।

সরজমিনে গিয়ে লাশটি দেখে তার মুখের কোন আকার বুঝা যায়নি এবং হাত পায়ের চামড়াগুলোও একেবারে ভিন্ন রংয়ের হয়ে গেছে।

স্থানীয় মুজিবর রহমান বলেন, লাশটি আনুমানিক ৪-৫ দিন আগে সম্ভবত এই স্থানে রেখে গেছেন দুর্বৃত্তরা।

এ বিষয়ে মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. মোশাররফ হোসেন বলেন, লাশটি কে বা কারা এই স্থানে রেখে গেছে। অজ্ঞাত এ মহিলাটির সাথে শুধু কিছু ঐষধ পাওয়া গেছে তবে কিসের ঔষধ তা বলা যাচ্ছে না। এটি হত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য জড়িয়ে আছে তা আমরা খতিয়ে দেখছি। ময়নাতদন্তের পরই বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবেও বলে উল্লেখ করেন তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular