মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে আইজিপির স্ত্রী পরিচয়ে নিয়োগে প্রতারণা অভিযোগে আটক রুমা

টাঙ্গাইলে আইজিপির স্ত্রী পরিচয়ে নিয়োগে প্রতারণা অভিযোগে আটক রুমা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ এর স্ত্রীর মিথ্যা পরিচয় দিয়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগে প্রতারণার অভিযোগে রুমা আক্তার (৩২) নামে এক নারী প্রতারককে আটক করেছে পুলিশ।

শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, আটক ওই নারী প্রতারক আইজিপির স্ত্রীর মিথ্যা পরিচয় দিয়ে গত ৭ নভেম্বর ০১৭৮৮৬১৭৭৭১ নম্বর মোবাইল ফোন থেকে টাঙ্গাইল জেলার পুলিশ সুপারের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করে একজন প্রার্থীকে কনস্টেবল পদে নিয়োগ দিতে বলেন। এরপর এসএমএস করে প্রার্থীর তথ্য পাঠাতে বলে। বিষয়টি সন্দেহ হলে পুলিশ সদর দপ্তরে জানান টাঙ্গাইল জেলার পুলিশ সুপার।

এআইজি মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি প্রতারণা প্রমাণিত হওয়ায় পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা গোয়েন্দা ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার আটিবাজার ঘাটারচর এলাকায় ওই নারী প্রতারকের অবস্থান শনাক্ত করে।

পরে পুলিশ গত ১১ নভেম্বর রাত ৯ টায় অভিযান চালিয়ে নারী প্রতারক রুমা আক্তার ও তার স্বামী মো. আসলাম মিয়াকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

রুমা আক্তারের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী থানার রহমতপুর গ্রামে। বর্তমানে সে ঢাকা জেলার সাভার থানার লুটেরচর গ্রামে স্বামীর সঙ্গে বসবাস করতেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ ঘটনায় আইজিপির স্ত্রী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জীশান মীর্জা কনস্টেবল নিয়োগে কোন ধরনের প্রতারণার কৌশল না নেয়া এবং প্রতারক থেকে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular