নিউজ প্রতিনিধি: টাঙ্গাইলে ইয়াবাসহ আল আমীন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
সোমবার বিকেলে কোম্পানী কমান্ডার হাসান আরাফাত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
রোববার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার কাজীপুর চর পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমীন একই এলাকার জয়নালের ছেলে। এ সময় তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার হাসান আরাফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিজ্ঞাসাবাদে জানায় তিনি টাঙ্গাইলের সদর থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মোবাইল ফোনে যোগাযোগ করে নগদ টাকার বিনিময়ে ইয়াবা সরবরাহ করে এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছিল।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।