নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঘাটাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। পরিবারের আত্মীয়স্বজন জানায়, উপজেলার পাকুটিয়া রামচন্দ্রপুর গ্রামের চাঁন মিয়া ও বিউটি আক্তারের দেড় বছরের ছেলে সানজিদ বাড়ীর পাশে ডোবায় ব্যাটমিন্টনের ফুল আনতে গিয়ে পানিতে পড়ে যায়।
এ সময় সানজিদার মা জোহুরের নামাজ পরছিল। এছাড়া আসে পাশে কেউ ছিল না। এ সময় স্কুল থেকে শিক্ষার্থীরা ওই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। তখন তারা দেখে এগিয়ে যায়।
পুকুর থেকে তাকে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ডাক্তারদের ধারনা পানিতে পড়েই শিশু সানজিদের মৃত্যু হয়েছে।
