নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার কোপাখী পূর্বপাড়া এলাকায় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- খাইরুজ্জামান খাইরুল (৩৮) ওই এলাকার মৃত লুৎফর রহমান মিয়ার ছেলে এবং আলমগীর হোসেন (৩২) একই উপজেলার এলাসিন সানবাড়ী এলাকা আব্দুল মজিদ মিয়ার ছেলে। এসময় তাদের কাছ থেকে ৫৭০ পিস ইয়াবা ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শনিবার রাতে র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকরা দেলদুয়ার থানাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুব্ধ করে আসছিল।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।