মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে ৫০ পিস ইয়াবাসহ মো. সোবহান মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।
বুধবার দিবাগত রাতে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্ন্যা রামপাল রানীর মোড়স্থ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. সোবহান মিয়া, আব্দুল হালিমের ছেলে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ১টি মোবাইল, ২টি সিম ও নগদ ৩ হাজার ৪৩৭ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার এমএম মোহাইমেনুর রশিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাইমেনুর রশিদ বলেন, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা দাইন্ন্যা রামপাল রানীর মোড়স্থ এলাকায় র‌্যাব অভিযান চালায়। এ সময় ৫০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মো. সোবহান মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

তিনি আরো জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, টাঙ্গাইল সদর থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট চাহিদা অনুযায়ী ইয়বা সরবরাহ করে আসছে।

মোহাইমেনুর রশিদ জানান, র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা বিশ্বাস করি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular