বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে বিপুল পরিমাণের ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ লুৎফর রহমানকে আটক করেছে টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি (উত্তর)। গতকাল শুক্রবার (২৪ মে) উপজেলার হামিদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

টাঙ্গাইল জেলা পুলিশ সুত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারস্থ তোফাজ্জাল হোসেনের মালিকানাধীন ভাই ভাই খাবার হোটেলের ভিতর থেকে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ লুৎফর রহমানকে ১০০০ পিস ইয়াবা সহ (আনুমানিক মূল্য তিন লাখ টাকা) আটক করা হয়।

আটককৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular