নিজস্ব প্রতিনিধি: পঞ্চম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ পর্যায়ে রবিবার সকাল ৮ থেকে টাঙ্গাইলের ১২টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই বললেই চলে।
নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও পাড়বে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
শনিবার জেলার ১ হাজার ছয়টি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, ভোটার তালিকা, সিলমোহর, অমোচনীয় কালিসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম আইন শৃংখলা বাহিনীর সহায়তায় পাঠানো হয়।
জেলা নির্বাচন কমিশনার এএইচএম কামরুল হাসান বলেন, ১২ উপজেলায় চেয়ারম্যান পদে ৪১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৫ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরমধ্যে গোপালপুর, ধনবাড়ী ও মধুপুর উপজেলায় কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
১২ উপজেলায় মোট ভোটার রয়েছেন ২৭ লাখ ৭৯ হাজার ৬৯৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৭৫ হাজার ৯৫৫ জন, মহিলা ভোটার ১৪ লাখ ৩ হাজার ৭৪২ জন। মোট ভোট কেন্দ্র ১০০৬টি ও ভোট কক্ষ ৬৭০৪টি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। তিনি আরো বলেন, ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ১২টি উপজেলায় ৩৭ প্লাটুন বিজিবি, পুলিশের ২০৩টি স্ট্রাইকিং ফোর্স, ৫৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে ও প্রতি উপজেলায় একটি করে র্যাবের টহল টিম দায়িত্ব পালন করছে।

