শনিবার জেলার ১ হাজার ছয়টি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, ভোটার তালিকা, সিলমোহর, অমোচনীয় কালিসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম আইন শৃংখলা বাহিনীর সহায়তায় পাঠানো হয়।
জেলা নির্বাচন কমিশনার এএইচএম কামরুল হাসান বলেন, ১২ উপজেলায় চেয়ারম্যান পদে ৪১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৫ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরমধ্যে গোপালপুর, ধনবাড়ী ও মধুপুর উপজেলায় কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তিনি আরো বলেন, ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ১২টি উপজেলায় ৩৭ প্লাটুন বিজিবি, পুলিশের ২০৩টি স্ট্রাইকিং ফোর্স, ৫৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে ও প্রতি উপজেলায় একটি করে র্যাবের টহল টিম দায়িত্ব পালন করছে।
