বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে এক মঞ্চে জনতার মুখোমুখি এমপি প্রার্থীরা

টাঙ্গাইলে এক মঞ্চে জনতার মুখোমুখি এমপি প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের এমপি প্রার্থীরা জনগণের মুখোমুখি অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন।

রবিবার বিকালে সুশাসনের জন্য নাগরিক-সুজনের আয়োজনে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে মুখোমুখি অনুষ্ঠানে টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগ, বিএনপির প্রার্থীসহ বিভিন্ন দলের ৬জন প্রার্থী উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলা সুজনের সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ প্রার্থী সানোয়ার হোসেন, বিএনপির মেজর জেনারেল (অব:) মাহমুদুল হাসান, জাতীয় পার্টি (এরশাদ) পীরজাদা সফিউল্লাহ আল মনির, বিএনএফের শামীম আল মামুন, এনপিপি’র আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার সানোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা সুজনের সহ-সভাপতি হারুন অর রশিদ, সুজনের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, জেলা সুজনের সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ, ভূঞাপুর উপজেলা সুজনের সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ। এর আগে প্রার্থীরা এক মঞ্চে জনতার উদ্দেশ্য হাত তুলে সংহতি প্রকাশ করেন।

এছাড়া অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে যার যার অবস্থানে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রার্থীরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular